logo
ads

গাজীপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সদর থানার অভিযানে আটক ৩

বিশেষ প্রতিনিধি

প্রকাশকাল: ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পি.এম
গাজীপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সদর থানার অভিযানে আটক ৩

গাজীপুর মহানগরীতে মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতির বাস্তব প্রতিফলন দেখা গেল সদর থানার সাম্প্রতিক অভিযানে। পৃথক পৃথক স্থানে পরিচালিত বিশেষ অভিযানে আধা কেজি গাঁজা, ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৭০০ টাকা উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সদর মেট্রো থান পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করে থানা এলাকার বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে আধা কেজি গাঁজা, ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ অর্থ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান থাকবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না।

এদিকে পুলিশের এমন কঠোর অবস্থানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন, ধারাবাহিক এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় মাদকের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর

হাইলাইটস

বিশেষ সংবাদ